সম্মানিত ভিজিটর, আপনি কি পাবনা মানসিক হাসপাতালে ভর্তির নিয়ম, পাবনা মানসিক হাসপাতাল মোবাইল নাম্বার , ইমেইল সহ অন্যান্য বিষয় সম্পর্কে জানতে চান? আমরা এই আর্টিকেলে পাবনা জেলার মানসিক হাসপাতাল সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরছি।
পাবনা জেলার মানসিক হাসপাতালটি বাংলাদেশের মানুষের মানসিক স্বাস্থ্য চিকিতসায় অগ্রনী ভূমিকা পালন করছে। আধুনিক যন্ত্রপাতি ও অভিজ্ঞ মানসিক ডাক্তারগন দ্বারা পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়ে থাকে। পাবনার মানসিক ডাক্তার গন প্রায় দীর্ঘ সাত দশক থেকে বাংলাদেশের মানুষের মানুষের মানসিক চিকিৎসা প্রদান করে সুনাম অর্জন করেছে। পাবনা জেলার এই মানসিক হাসপাতালটি বাংলাদেশের একটি বিশেষায়িত সরকারি মানসিক হাসপাতাল।
পাবনা মানসিক হাসপাতাল প্রতিষ্ঠার ইতিহাস
বাংলাদেশের অনেক মানুষ আছেন যারা পাবনা মানসিক হাসপাতাল প্রতিষ্ঠার ইতিহাস সম্পর্কে জানতে চান। পাবনা জেলায় ১৯৫৭ সালে মানসিক হাসপাতালটি প্রতিষ্ঠিত হয়েছিল। ১৯৫৭ সালে ডাক্তার মোহাম্মদ হোসেন গাংগুলী নামে একজন সিভিল সার্জন পাবনা জেলায় কর্মরত ছিলেন। তিনি অনেক চেষ্টা করে পাবনা মানসিক হাসপাতালের ভিত্তি স্থাপন করেন। মাত্র ৬০ বেড নিয়ে পাবনা মানসিক হাসপাতাল পাবনা জেলার শীতলাই জমিদার বাড়িতে চালু হয়েছিল। ১৯৫৯ সালে রোগী ও সেবার মান বাড়ানোর জন্য হিমায়েতপুরে ১১১ একর জায়গায় পাবনা মানসিক হাসপাতালটি স্থায়ীভাবে প্রতিষ্ঠিত করা হয়।
পাবনা মানসিক হাসপাতাল ঠিকানা
বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে মানুষ তাদের মানসিক চিকিৎসার জন্য পাবনা মানসিক হাসপাতালে আসেন। আপনি যদি কোন রোগী নিয়ে পাবনা মানসিক হাসপাতালে আসেন তাহলে অবশ্যই আপনাকে পাবনা মানসিক হাসপাতাল ঠিকানা জেনে আসতে হবে। পাবনা জেলার এই মানসিক হাসপাতালের ঠিকানা পাবনা সদর, হিমাইতপুর। আপনি বাংলাদেশের যেকোন স্থান থেকে পাবনা শহরে এসে সিএনজি বা রিকশাকে পাবনা মানসিক হাসপাতালের কথা বললে নিয়ে যাবে।
পাবনা মানসিক হাসপাতাল মোবাইল নাম্বার
পাবনা মানসিক হাসপাতাল মোবাইল নাম্বার +02588846231, 02588805212 । এখানে উল্লেখিত পাবনা মানসিক হাসপাতালের ফোন নাম্বারে আপনি যোগাযোগ করে ডাক্তারের তথ্য সহ অন্যান্য তথ্য জানতে পারেন।
পাবনা মানসিক হাসপাতাল ইমেইল নাম্বার
পাবনা মানসিক হাসপাতাল ইমেইল নাম্বার [email protected]। বর্তমানে অনেক মানসিক রোগীর অভিভাবক পাবনা মানসিক হাসপাতালের সাথে এই ইমেইলের মাধ্যমে যোগাযোগ করে থাকেন।
পাবনা মানসিক হাসপাতাল ওয়েবসাইট
বর্তমানে পাবনা মানসিক হাসপাতাল ওয়েবসাইটও আছে। এখানে পাবনা মানসিক হাসপাতালের ডাক্তার সহ বিভিন্ন ধরনের তথ্য লিপিবদ্ধ করা আছে। আপনি চাইল পাবনা মানসিক হাসপাতালের ওয়েবসাইট ভিজিট করে আপনার প্রয়োজনীয় তথ্য নিতে পারেন।
পাবনা মানসিক হাসপাতাল ডাক্তার লিস্ট
পাবনা মানসিক হাসপাতাল ডাক্তার লিস্ট এখানে তুলে ধরা হলো। আপনি আপনার পছন্দ অনুযায়ী ডাক্তার দেখাতে পারেন। পাবনা মানসিক হাসপাতালের ডাক্তার এর মধ্যে আছেন ১. প্রফেসর ড. তন্ময় প্রকাশ বিশ্বাস, ২. ডাঃ মোহাম্মদ আলী, ৩. ডাঃ শফকাত ওয়াহিদ শিশির, ৪. ডা. নিখিল কুমার সাহা, ৫. ডা. মোঃ মাসুদ রানা সরকার সহ অনেকেই। আপনি চাইলে পাবনা মানসিক হাসপাতালে সরাসরি গিয়ে এই সকল ডাক্তার দেখাতে পারেন অথবা উপরে উল্লেখিত পাবনা মানসিক হাসপাতালের ফোন নাম্বারে যোগাযোগ করে তথ্য নিতে পারেন।
পাবনা মানসিক হাসপাতালে ভর্তির নিয়ম
পাবনা মানসিক হাসপাতালে ভর্তির নিয়ম সম্পর্কেও আপনাকে জানতে হবে। পাবনা মানসিক হাসপাতালে রোগী ভর্তির নিয়ম জন্য কিছু নিয়ম আছে যেগুলো মেনে আপনাকে ডাক্তার দেখাতে হবে।
আপনার রোগী যদি নতুন হয়ে থাকে তাহলে সোমবারে এসে পাবনা মানসিক হাসপাতালের বহির্বিভাগ কাউন্টার থেকে টিকিট কাটতে হবে। টিকিট নেওয়ার পর পাবনা মানসিক হাসপাতালের ডাক্তার দেখাবেন এবং ডাক্তার যদি আপনাকে ভর্তির জন্য সাজেস্ট করে তাহলে হাসপাতালের ভর্তির নিয়ম মেনে ভর্তি হতে হবে।
পাবনা মানসিক হাসপাতালে রোগী ভর্তি করতে আসার সময় আপনি রোগীর এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধন নিয়ে আসবেন। এছাড়াও পাবনা মানসিক হাসপাতালে রোগী ভর্তি দিলে পুরুষ রোগীর সাথে একজন পুরুষ এটেনডেন্ট এবং মহিলা রোগীর সাথে একজন মহিলা এটেনডেন্ট থাকতে হয়।
পাবনা মানসিক হাসপাতালে ভর্তি ফি খুব কম তবে সামান্য কিছু জামানত প্রয়োজন হতে পারে। পাবনা মানসিক হাসপাতাল খরচ হাসপাতাল কর্তৃপক্ষই অধিকাংশ বহন করে থাকে।
পাবনা মানসিক হাসপাতাল সম্পর্কে কিছু প্রশ্ন উত্তর
পাবনা মানসিক হাসপাতাল কোথায়?
উত্তরঃ পাবনা সদর উপজেলার হিমাইতপুর অবস্থিত।
পাবনা মানসিক হাসপাতালের আয়তন কত?
উত্তরঃ পাবনা মানসিক হাসপাতালের আয়তন ১১১ একর।
পাবনা মানসিক হাসপাতালের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তরঃ পাবনা মানসিক হাসপাতালের প্রতিষ্ঠাতা ছিলেন ডাক্তার মোহাম্মদ হোসেন গাংগুলী।
পাবনা মানসিক হাসপাতাল কত সালে প্রতিষ্ঠিত?
উত্তরঃ পাবনা মানসিক হাসপাতাল প্রতিষ্ঠিত হয় ১৯৫৭ সালে।
পাবনা মানসিক হাসপাতালের প্রথম রোগী কে?
উত্তরঃ পাবনা মানসিক হাসপাতালের প্রথম রোগী ছিলেন বসু মিয়া ।
আশা করি, পাবনা মানসিক হাসপাতালে ভর্তির নিয়ম এবং পাবনা মানসিক হাসপাতাল মোবাইল নাম্বার সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে পেরেছেন।
আরোও পড়ুনঃ পিজি হাসপাতাল টেস্ট প্রাইস লিস্ট 2026 | পিজি হাসপাতালে সিটি স্ক্যান খরচ
পিজি হাসপাতালে বিকালে ডাক্তার দেখানোর নিয়ম | পিজি হাসপাতাল বৈকালিক সেবা

আমার ওয়েবসাইটে আপনাকে স্বাগতম । আমি ডি.কে. বিশ্বাস । আমি একজন প্রফেশনাল ব্লগার, এসইও এক্সপার্ট, ওয়েবসাইট ডেভেলপার এবং এই ওয়েবসাইটের এডমিন। বর্তমানে বাংলাদেশ অনলাইনে অনেক এগিয়ে গেলেও বাংলাদেশের ডাক্তার, হাসপাতাল এবং স্বাস্থ্য সচেতনমূলক কন্টেন্ট অনলাইনে অনেক কম। তাই আমি আমার ব্লগ ওয়েবসাইটে বাংলাদেশের ডাক্তার ও হাসপাতালের তথ্য, স্বাস্থ্য সচেতনমুলক বিষয়ে নিয়মিত লেখালেখি করছি। আশা করছি আমার আর্টিকেল গুলো বাংলাদেশের মানুষের উপকারে আসবে। বিশেষ দ্রষ্টব্য – আমি চেষ্টা করছি ১০০% অথেনটিক তথ্য তুলে ধরার জন্য তারপরও যদি আমার লেখায় কোন ভুল থাকে তাহলে আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রয়োজনে আমার আর্টিকেলে কমেন্ট করে এবং ইমেইল ( [email protected] ) করে আমাকে সহযোগিতা করবেন। ধন্যবাদ।