পিজি হাসপাতাল টেস্ট প্রাইস লিস্ট 2026 | পিজি হাসপাতালে সিটি স্ক্যান খরচ

পিজি হাসপাতাল টেস্ট প্রাইস লিস্ট 2026 | পিজি হাসপাতালে সিটি স্ক্যান খরচ – সম্মানিত ভিজিটর, আপনি কি পিজি হাসপাতালে টেস্ট করাতে চান? এছাড়াও আপনি কি বিভিন্ন ধরনের টেস্ট এর খরচ ও নিয়ম সম্পর্কে জানতে চান?

আমরা এই আর্টিকেলে পিজি হাসপাতালের বিভিন্ন ধরনের টেস্টের দামসহ অন্যান্য বিষয় তুলে ধরছি। পিজি হাসপাতালের বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা যেমন সিটি স্ক্যান ও MRI খরচ সহ অন্যান্য খরচ সম্পর্কে বিস্তারিত জানতে সম্পুর্ন আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন।

বাংলাদেশের একমাত্র মেডিকেল বিশ্ববিদ্যালয় রয়েছে যার নাম পিজি হাসপাতাল। বাংলাদেশের রোগীদের সর্বোচ্চ চিকিৎসা সেবা এখানে প্রদান করা হয়। এছাড়াও পিজি হাসপাতালে বাংলাদেশের অন্যান্য হাসপাতালের তুলনায় কম খরচে ভালো মানের টেস্ট ও ডাক্তার দেখানোর সুযোগ রয়েছে।

পিজি হাসপাতাল সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতি

পিজি হাসপাতালটি বাংলাদেশের রাজধানী ঢাকার শাহবাগ এলাকায় অবস্থিত। বাংলাদেশে এটি একমাত্র সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল হিসেবে পরিচালিত হচ্ছে। পিজি হাসপাতালটিতে আধুনিক যন্ত্রপাতি দিয়ে প্রায় সব ধরনের রোগ নির্নয়ের পরীক্ষা নিরীক্ষা হয়।

কেন পিজি হাসপাতালে টেস্ট করাবেন?

বাংলাদেশের মানুষ পিজি হাসপাতালে টেস্ট করায়ে অনেক সন্তুষ্টু কারন এখানে অনেক খরচে উন্নত মানের টেস্ট হয়। এছাড়াও সরকারিভাবে এখানে প্রতিটি টেস্টের মুল্য নির্ধারন করা আছে এবং অভিজ্ঞ ডাক্তার দ্বারা পরীক্ষা নিরীক্ষা করা হয়।

পিজি হাসপাতাল টেস্ট প্রাইস লিস্ট 2026

পিজি হাসপাতালে একেকটি টেস্ট এর প্রাইস একেক রকম হয়ে থাকে। নিচে ২০২৬ সালের টেস্টের আনুমানিক মুল্য তুলে ধরা হলো। তবে টেস্টের মুল্য কম বা বেশি হতে পারে। আপনি সরাসরি হাসপাতালে গিয়ে আপনি যে টেস্ট করাবেন তার মুল্য নিশ্চিত হয়ে করাবেন।

পিজি হাসপাতালের সাধারণ কিছু টেস্টের খরচ

১. পিজি হাসপাতালে ব্লাড টেস্ট এর খরচ প্রায় : ১০০ টাকা থকে ৫০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। ২। সিবিসি টেস্টের মুল্য প্রায় ৩০০ টাকা থেকে ৫০০ টাকা। এছাড়াও সাধারন টেস্টের মধ্যে প্রস্রাব পরীক্ষার খরচ প্রায় ১০০ টাকা থেকে ২০০ টাকা এবং ব্লাড সুগার টেস্ট এর দাম ১০০ থেকে ৩০০ টাকা হয়ে থাকে।

পিজি হাসপাতালে বিশেষ কিছু টেস্টের খরচ

পিজি হাসপাতালে কিছু বিশেষ টেস্ট রয়েছে এগুলোর মুল্য দেওয়া হলো। থাইরয়েডের টেস্ট (TSH, T3, T4): ৫০০ থেকে ১৫০০ টাকা, লিভার ফাংশনের টেস্ট (LFT): ৮০০ টাকা থেকে ২০০০ টাকা, কিডনি ফাংশনের টেস্ট (KFT): ৭০০ টাকা থেকে ১৫০০ টাকা এবং লিপিড প্রোফাইলের পরীক্ষা ৮০০ টাকা থেকে ১৮০০ টাকা পর্যন্ত হয়ে থাকে।

পিজি হাসপাতালে সিটি স্ক্যান খরচ

সিটি স্ক্যান কি?

CT Scan (Computed Tomography) একটি পরীক্ষা যা দিয়ে শরীরের ভিতরের অংশের বিস্তারিত ছবি তোলা হয়।

পিজি হাসপাতালে সিটি স্ক্যান খরচ

পিজি হাসপাতালে সিটি স্ক্যান খরচ সাধারন সিটি স্ক্যানের জন্য ২০০০ টাকা থেকে ৪০০০ টাকা এবং কন্ট্রাস্ট সিটি স্ক্যানের খরচ ৪০০০ টাকা থেকে প্রায় ৭০.০ টাকা লাগে।

পিজি হাসপাতালে সিটি স্ক্যান করতে কি কি লাগে?

আপনি যদি পিজি হাসপাতালে সিটি স্ক্যান করতে চান তাহলে আপনার ডাক্তার প্রেসক্রিপশন, রেজিস্ট্রেশন কার্ড এবং ফি জমা দেওয়ার রশিদ লাগবে।

রিপোর্ট পেতে কত সময় লাগতে পারে?

আপনি যখন সিটি স্ক্যান পরীক্ষা করাবেন সে সময় হতে ২৮ থেকে ৭২ ঘন্টার মধ্যে আপনি আপনার টেস্টের রিপোর্ট পাবেন।

পিজি হাসপাতালে MRI টেস্ট খরচ

বাংলাদেশের অনেক রোগীই আছেন যারা পিজি হাসপাতালে MRI টেস্ট করাতে চান এবং এর খরচ সম্পর্কে জানতে চান। এখানে পিজি হাসপাতালের MRI টেস্টের খরচ তুলে ধরা হলো।

MRI (Magnetic Resonance Imaging) টেস্টটি হলো উন্নত ইমেজিং টেস্ট। সাধারন MRI পরীক্ষার খরচ পিজি হাসপাতালে ৪০০০ টাকা থেকে ৮০০০ টাকা এবং ব্রেইনের MRI পরীক্ষার খরচ ৫০০০ টাকা থেকে ৯০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে।

কখন MRI করতে হয়?

মানুষ সাধারনত MRI পরীক্ষা করে যখন তার মাথাব্যথা বা ব্রেইনে সমস্যা হয়, স্পাইনাল ইনজুরি হয়, টিউমার হয়েছে মনে হয়।

আরোও পড়ুনঃ পাবনা মানসিক হাসপাতালে ভর্তির নিয়ম | পাবনা মানসিক হাসপাতাল মোবাইল নাম্বার

পিজি হাসপাতালে টেস্ট করানোর নিয়ম

আপনি যদি পিজি হাসপাতালে টেস্ট করাতে চান তাহলে পিজি হাসপাতালে টেস্ট করানোর নিয়ম সম্পর্কে আপনাকে জানতে হবে। নিচে কিছু নিয়ম তুলে ধরা হলো।

আপনার যে রোগ হয়েছে সেই রোগ সম্পর্কে পিজি হাসপাতালে একজন বিশেষজ্ঞ ডাক্তার দেখাবেন। এটা করতে হলে আপনাকে প্রথমে হাসপাতালের টিকিট কাউন্টার থেকে টিকিট কাটতে হবে। এরপর নির্দিষ্ট ডাক্তারকে দেখানোর পর ডাক্তার যদি টেস্ট দেন তাহলে ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে ল্যাবে টাকা জমা দিয়ে টেস্ট করতে হবে।

অনলাইনে সিরিয়াল নেওয়া

আপনি যদি পিজি হাসপাতালে অনলাইনে সিরিয়াল দিয়ে থাকেন তাহলেও আপনাকে একই নিয়মে অফলাইনে ডাক্তার দেখিয়ে টেস্ট করতে হবে।

রিপোর্ট সংগ্রহ

আপনি যদি আপনার টেস্টের রিপোর্ট নিতে চান তাহলে নির্দিষ্ট তারিখে গিয়ে কাউন্টার থেকে আপনার রিপোর্ট নিতে পারবেন। এছাড়া বর্তমানে কিছু কিছু পরীক্ষার রিপোর্ট অনলাইনেও প্রদান করা হয়ে থাকে।

পিজি হাসপাতালে টেস্ট করার সময়সূচি

কোন রোগী যদি পিজি হাসপাতালে টেস্ট করাতে চান তাহলে তাকে নির্দিষ্ট সময়ের মধ্যে হাসপাতালে উপস্থিত থাকতে হবে। পিজি হাসপাতালে সাধারনত সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত পরীক্ষা নিরীক্ষা করা হয়ে থাকে। তবে শুক্রবার ও সরকারি ছুটির দিনগুলোতে টেস্টের সময়সূচি কিছুটা সীমিত হয়ে থাকে।

পিজি হাসপাতালে যোগাযোগ তথ্য

আপনি যদি পিজি হাসপাতালে যোগাযোগ করতে চান তাহলে সরাসরি হাসপাতালের ঠিকানা শাহবাগ, ঢাকা আসতে পারেন। এছাড়াও আপনি হাসপাতালের অফিসিয়াল ফোন নাম্বার এবং ইমেইলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।

রোগীদের জন্য কিছু টিপস

আপনি যদি ডাক্তার আগে দেখাতে চান তাহলে ভোরে হাসপাতালে চলে আসুন। কিছু টেস্ট খালি পেটে করা হয় আপনি সেক্ষেত্রে খালি পেতে আসতে পারেন। এছাড়াও প্রেসক্রিপশন আপনার সাথে নিয়ে আসবেন এবং খুচরা টাকা হয়ে আসবেন। পিজি হাসপাতালে এক্স-রে, আল্ট্রাসনোগ্রাফি, ECG, ECHO টেস্টগুলো বেশি করা হয়।

সম্মানিত ভিজিটর, আশা করি পিজি হাসপাতাল টেস্ট প্রাইস লিস্ট 2026, পিজি হাসপাতালে টেস্ট করানোর নিয়ম এবং সময়সূচি সম্পর্কে জানতে পেরেছে।

আরোও পড়ুনঃ পিজি হাসপাতালে বিকালে ডাক্তার দেখানোর নিয়ম | পিজি হাসপাতাল বৈকালিক সেবা

শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল রোগী দেখার সময় সহ অন্যান্য তথ্য

Leave a Comment