পিজি হাসপাতালে বিকালে ডাক্তার দেখানোর নিয়ম | পিজি হাসপাতাল বৈকালিক সেবা – সম্মানিত ভিজিটর, আপনি কি পিজি হাসপাতালে বিকালের সেবা সম্পর্কে জানতে চান? পিজি হাসপাতালের সেবার মান ভালো হওয়ায় রোগীর চাপ অনেক বেশী থাকে। রোগী চাপ বেশী হওয়ার পিজি হাসপাতালে রোগীদের বিকালেও সেবা প্রদান করা হয়ে থাকে।
আমরা এই আর্টিকেলে পিজি হাসপাতালে বৈকালিক ডাক্তার, পিজি হাসপাতালে বৈকালিক ডাক্তার দেখানোর ফি, ভর্তি ফি, টেস্ট ফি সহ অন্যান্য বিষয়ে তুলে ধরছি। পিজি হাসপাতালের বিকালের চিকিৎসা সম্পর্কে বিস্তারিত জানতে সম্পুর্ন আর্টিকেলটি পড়ুন।
পিজি হাসপাতালে বিকালে ডাক্তার দেখানোর নিয়ম
পিজি হাসপাতালে বৈকালিক ডাক্তার দেখানোর নিয়ম সম্পর্কে নিম্নে বিস্তারিত তুলে ধরা হলো।
পিজি হাসপাতালে বিকালে ডাক্তার দেখানোর সময়সূচি
আপনি যদি পিজি হাসপাতালে বিকালে ডাক্তার দেখাতে চান তাহলে নির্দিষ্ট সময় হাসপাতালে উপস্থিত থাকতে হবে। পিজি হাসপাতালে বিকালের রোগীগুলো বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত দেখা হয়। শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতিত সপ্তাহের অন্যান্য দিন আপনি এই সময়ের মধ্যে রোগী দেখাতে পারবেন। তবে ডাক্তারভেদে এই সময়ের কিছুটা পার্থক্য হতে পারে।
আরোও পড়ুনঃ পপুলার ডায়াগনস্টিক সেন্টার উত্তরা ডাক্তার লিস্ট সহ অন্যান্য তথ্য
বৈকালিক ডাক্তার পিজি হাসপাতাল এর টিকিট কাটার নিয়ম
আপনি যদি পিজি হাসপাতালে বৈকালিক ডাক্তার দেখাতে চান তাহলে টিকিট নিয়ে দেখাতে হবে। কোন রোগী যদি পিজি হাসপাতাল বৈকালিক সেবা গ্রহন করতে চায় তাহলে তাকে দুপুর ১টার আগে হাসপাতালে উপস্থিত থাকতে হবে। কারন বিকালের ডাক্তার দেখানোর টিকিট দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত দেওয়া হয়।
হাসপাতালের আউটডোরে আপনি আপনার রোগীর বিস্তারিত তথ্য যেমন নাম, বয়স, মোবাইল নাম্বার, ফি জমা দিলে আপনাকে একটি টিকিট দিবে। আপনি যে ডাক্তার দেখাবেন তার জন্য টিকিট কাটলে সেই টিকিটে ডাক্তারের সিরিয়াল নাম্বার দেওয়া থাকবে। এরপর আপনি আপনার রোগী নিয়ে সিরিয়াল অনুযায়ী ডাক্তার জন্য অপেক্ষা করবেন।
পিজি হাসপাতালে বৈকালিক ডাক্তার ফি
বাংলাদেশের অনেক রোগী আছেন যারা পিজি হাসপাতালে বৈকালিক ডাক্তার ফি সম্পর্কে জানতে চান। পিজি হাসপাতালের বিকালের ডাক্তার দেখানোর ফি তুলনামূলক একটু বেশি হয়ে থাকে। পিজি হাসপাতালের বিকাল শিফটের ডাক্তার গুলোর ভিজিট সাধারনত ২০০ টাকা থেকে ৫০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। তবে কিছু ক্ষেত্রে এর ব্যতিক্রম হতে পারে। বিকাল শিফটের ডাক্তারের ফি হাসপাতালের নির্দিষ্ট ক্যাশ কাউন্টারে গিয়ে জমা দিয়ে টিকিট সংগ্রহ করতে হবে।
পিজি হাসপাতালে বিকালে কোন কোন বিভাগে সেবা দেওয়া হয়
বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত অনেক রোগী পিজি হাসপাতালের বিকালের সেবা ও বিভাগ সম্পর্কে জানতে চান। পিজি হাসপাতালের প্রায় সকল বিভাগ খোলা থাকে যেমন গাইনী বিভাগ, মেডিসিন বিভাগ, চক্ষু বিভাগ, সার্জারী বিভাগ ইত্যাদি।
পিজি হাসপাতাল বৈকালিক সেবা এর সুবিধা সমূহ
আপনি যদি পিজি হাসপাতাল বৈকালিক সেবা গ্রহন করে থাকেন তাহলে অনেক গুলো সুবিধা পাবেন। যেমন বিকালের শিফটে ডাক্তার দেখাতে ভিড় কম থাকে, ফি জমা দেওয়া সহজ, এবং বিকালে শিফটে প্রায় সকল বিভাগে ভালো মানের ডাক্তাররা চিকিৎসা সেবা প্রদান করে থাকেন।
বিকালে পিজি হাসপাতালের জরুরী সেবা সমূহ
পিজি হাসপাতালে সকাল শিফটের মতো বিকালেও জরুরী সেবা সমূহ চালু থাকে। আপনি চাইলে ইমার্জেন্সি সেবা ২৪ ঘন্টা পাবেন, এম্বুলেন্স সেবা সহ ডায়াগনস্টিক সেবা, ফার্মেসি ও ওষুধ কাউন্টার সেবা পাবেন।
ঢাকা পিজি হাসপাতালে বিকালে টেস্ট করানোর নিয়ম
পিজি হাসপাতালের সকাল এবং বিকালের টেস্ট করানোর নিয়ম একই। আপনি যদি পিজি হাসপাতালে বিকালে ডাক্তার দেখিয়ে থাকেন এবং ডাক্তার কোন পরীক্ষা নিরীক্ষা দিয়ে থাকে তাহলে নির্দিষ্ট টেস্টের টাকা কাউন্টারে জমা দিতে হবে। কাউন্টারে টাকা জমা দেওয়ার পর আপনার টেস্টের রশিদ নিয়ে ল্যাব যোগাযোগ করতে হবে এবং টেস্ট রিপোর্ট না পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
রোগীর জন্য বিশেষ টিপসঃ
আপনি যদি পিজি হাসপাতালে বিকালে ডাক্তার দেখাতে আসেন তাহলে অবশ্যই আগের কোন পরীক্ষা নিরীক্ষা, প্রেসক্রিপশন থাকলে সাথে নিয়ে আসবেন। এছাড়া আপনি যদি আগে ডাক্তার দেখাতে চান তাহলে পিজি হাসপাতালে আগে উপস্থিত হবেন।
আশা করি আপনি পিজি হাসপাতালে বিকালে ডাক্তার দেখানোর নিয়ম, পিজি হাসপাতাল বৈকালিক সেবা সহ অন্যান্য বিষয় সম্পর্কে জানতে পেরেছেন।
আরোও পড়ুনঃ পিজি হাসপাতাল টেস্ট প্রাইস লিস্ট 2026 | পিজি হাসপাতালে সিটি স্ক্যান খরচ

আমার ওয়েবসাইটে আপনাকে স্বাগতম । আমি ডি.কে. বিশ্বাস । আমি একজন প্রফেশনাল ব্লগার, এসইও এক্সপার্ট, ওয়েবসাইট ডেভেলপার এবং এই ওয়েবসাইটের এডমিন। বর্তমানে বাংলাদেশ অনলাইনে অনেক এগিয়ে গেলেও বাংলাদেশের ডাক্তার, হাসপাতাল এবং স্বাস্থ্য সচেতনমূলক কন্টেন্ট অনলাইনে অনেক কম। তাই আমি আমার ব্লগ ওয়েবসাইটে বাংলাদেশের ডাক্তার ও হাসপাতালের তথ্য, স্বাস্থ্য সচেতনমুলক বিষয়ে নিয়মিত লেখালেখি করছি। আশা করছি আমার আর্টিকেল গুলো বাংলাদেশের মানুষের উপকারে আসবে। বিশেষ দ্রষ্টব্য – আমি চেষ্টা করছি ১০০% অথেনটিক তথ্য তুলে ধরার জন্য তারপরও যদি আমার লেখায় কোন ভুল থাকে তাহলে আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রয়োজনে আমার আর্টিকেলে কমেন্ট করে এবং ইমেইল ( [email protected] ) করে আমাকে সহযোগিতা করবেন। ধন্যবাদ।